আড়াইহাজারে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২,০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে

2026-04-25T17:30:08+00:00
2026-04-25T17:30:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৪৬)
বীজ ও সার বিতরণ উদ্বোধন
X

বীজ ও সার বিতরণ উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২,০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাসেল মিয়া। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আউশ ধানের উন্নতমানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। সরকারের এই সহায়তার ফলে কৃষকদের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং অধিক জমিতে আউশ ধানের আবাদে উৎসাহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকার কৃষকদের পাশে থেকে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যার ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন এবং প্রদত্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে মাঠপর্যায়ে সরকারি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, গ্রীষ্মকালীন উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সঠিক সময়ে বীজ রোপণ, পরিমিত সার প্রয়োগ এবং রোগ-বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন অর্জন সম্ভব। তিনি মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও পরামর্শ প্রদানের কথাও উল্লেখ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy