প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম (ভিজিট : ২০৩)

X
সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:আবুল বাসার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা ইউ আরসি ইনস্ট্রাক্টর ফখরুল কবির,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হান্নান লিটন, জামাল উদ্দিন বাবলু,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ফারুক বাবুল, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, মাস্টার মনিরুল ইসলাম,বিএনপি নেতা নুর নবী বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, যুগ্ন আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ, যুগ্ন আহবায়ক চান্দন হোসেন রাজু,বিএনপি নেতা মির্জা মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব গোলাম মাওলা বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক আগামীতে টুর্নামেন্ট টি আরো ঝাঁকঝমক ভাবে করার লক্ষ্যে ১ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন এবং প্রত্যেক বিদ্যালয়ে ২ সেট করে জার্সি উপহার দিবেন বলে জানান।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।