প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম (ভিজিট : ৩৮৩)

X
পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ
লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষীর। এ ঘটনায় ভুক্তভোগি মাছ চাষী আয়নাল হক শনিবার (২৫ এপ্রিল) ১০ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশর এলাকায় এ ঘটনা ঘটে। মাছ চাষী আয়নাল হক কাঞ্চনশর গ্রামের মৃত্যু আজিজার রহমানের ছেলে।
আয়নাল হক জানান, তার জমি জায়গাকে কেন্দ্র করে পুকুর দখল করা নিয়ে বিবাদি জিন্না আলী, তার বাহিনী নিয়ে,হামলা চালিয়ে, তিন জন গুরুতর জখম করে আহত করেন। এ ঘটনায়, আদালতে একটি মামলা দায়ের করি। এবং আদালতে, মামলা চলমান অবস্থায় থাকাকালীন, স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে, সমাধানের জন্য বসার কথা হলে এই সুযোগে, তারা আবারও, গত -২৪/৪ ২০২৬ তারিখে জোরপূর্বক সুপারি বাগানের ৫০ টি গাছের, সুপারই পেরে নিয়ে যায়। এঘটনায় বাধা দিতে গেলে তার ওপর চড়াও হন একই গ্রামের বাদশা মিয়ার ছেলে জিন্না আলী সহ তার লোকজন।
জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে জিন্না আলীর নেতৃত্বে ৬/৭ জনের সশস্ত্র যুবক দল প্রাণ নাশের হুমকীর মুখে ঘটনাস্থল থেকে আয়নাল হক কে তাড়িয়ে দেয়।এর মধ্যে আবারো শুক্রবার দিবাগত রাতে বিবাদি জিন্না আলী পুকুরে বিষ দিয়ে ২শত কেজি মাছ মেরে ফেলে।
আয়নাল হক বলেন, এ ঘটনার পরেদিন সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। শত্রুতাবশত জিন্না আলী ও তার লোকজন আমাদের পুকুরে বিষ দিয়েছে। কয়েক মাস ধরে লালনপালন করা মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল।
তবে জিন্না আলীকে পাওয়া না গেলেও তার পরিবারের লোকজন জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানান “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।