নেত্রকোনায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

দনেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সদর উপজেলার আমতলা ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ‘ভর

2026-04-25T20:08:03+00:00
2026-04-25T20:08:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১২৭)
খাল পুনঃখনন কাজের উদ্বোধন
X

খাল পুনঃখনন কাজের উদ্বোধন

দনেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সদর উপজেলার আমতলা ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ‘ভর বিল হতে কাটাখালী বাজার হয়ে শিবনগর বুড়িঝুড়ি আতকাপাড়া হয়ে আনছা বিল’ পর্যন্ত ৭ হাজার মিটার খাল পুনঃখনন কাজের উদ্ধোধন করা হয়েছে। 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাল পুনঃখনন কাজের উদ্ধোধন করেন নেত্রকোনা-১, কলমাকান্দা-দূর্গাপুর আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। 

অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু,  পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক,  জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস. এম শফিকুল কাদের সুজা, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাহাব উদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সাধারন সম্পাদক শামছুল হুদা শামীম প্রমুখ। 
                                                                                              





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy