প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:২১ পিএম (ভিজিট : ৮৮)

X
কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়ায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে সোনালি ব্যাংক নড়াইল বাজার শাখার তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও শাম্মী কায়সার।
সোনালি ব্যাংক নড়াইল প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম মহব্বত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মনজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক নড়াইল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, সোনালী ব্যাংক লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: জাহিদ হাসান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্হাপন করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার যুগ্ম পরিচালক মো: মিজানুর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, জালনোট প্রতিরোধে শুধু সকলের সচেতন হতে হবে। এটি প্রতিরোধ করার দায়িত্ব শুধু সরকার আর ব্যাংকের নয়। সকলের সম্মিলিত সচেতনতায় প্রতিরোধ করতে পারে জালনোটের কারবার। এ জন্য সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসতে হবে।
কর্মশালায় লোহাগড়া উপজেলার সকল সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।