হাটহাজারীতে খাল খনন কর্মসূচি পরিদর্শন করলেন মুখ্যসচিব

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন, প্রধানমন্ত্রী

2026-04-25T21:37:59+00:00
2026-04-25T21:37:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে খাল খনন কর্মসূচি পরিদর্শন করলেন মুখ্যসচিব
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ১৭৮)
খাল খনন কর্মসূচি পরিদর্শন
X

খাল খনন কর্মসূচি পরিদর্শন

হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার। 

শুক্রবার বিকেলে পরিদর্শনে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য কিছুদিন পূর্বে সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পি এ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০৩০ মেয়াদে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং পানিসংকট নিরসন। 

এ প্রকল্পের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে হাটহাজারীতে 'সুন্দরী ছড়া' খাল পূর্ণ খনন (৫ কিলোমিটার) প্রকল্পের কাজ চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy