প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৪ পিএম (ভিজিট : ৩০০)

X
প্রতিমন্ত্রীর মতবিনিময়
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এমপি।
মিরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী ইন্টারনেট সংযোগ প্রদানকারী সংস্থা স্টার লিং এর ডেমু উদ্বোধন করেন। এর আগে হাটহাজারীতে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরে আধুনিকায়নের লক্ষ্যে পরিলিখি প্ল্যাটফর্ম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার বৈষম্য কমিয়ে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় পাইলট প্রকল্পটি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি'র নিকট উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড ‘পরিলিখি’ প্ল্যাটফর্মটি উপস্থাপন করা হয়। যেখানে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট, অ্যাপ-ভিত্তিক শিক্ষক তদারকি, ডিজিটাল শিক্ষা উপকরণ, নিরাপত্তা নজরদারি এবং পোস্টার প্রিন্টিং স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। সম্পূর্ণ সমাধানটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং স্থানীয়ভাবে হোস্ট করা হয়েছে।
সরকারের “সবার আগে বাংলাদেশ” ভিশনের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। পাইলট সফল হলে তা পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে।