আনোয়ারায় খাল খনন উদ্বোধন করলেন সরওয়ার জামাল নিজাম এমপি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাংলাখালী খাল খনন কাজ উদ্বোধন করলেন আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। শনিবার দুপুরে

2026-04-25T21:47:04+00:00
2026-04-25T21:47:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় খাল খনন উদ্বোধন করলেন সরওয়ার জামাল নিজাম এমপি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ২৬৬)
সরওয়ার জামাল নিজাম এমপি
X

সরওয়ার জামাল নিজাম এমপি

চট্টগ্রামের  আনোয়ারা উপজেলার  পরৈকোড়া ইউনিয়নের বাংলাখালী খাল খনন কাজ উদ্বোধন করলেন আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। শনিবার দুপুরে  এর  উদ্বোধন করেন তিনি।   

খনন কাজের ফলক  উন্মোচনের    পর এমপি নিজাম  কোদাল হাতে  খালে নেমে  মাটি কাটার কাজ উদ্বোধন করেন।  

উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের আর্থিক  স্বচ্ছলতা বাড়াতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও  এই কর্মসূচি নিয়েছেন। বিএনপি সরকারের এই উদ্যোগ স্থানীয় জনগণের কল্যাণে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন খাল খননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষা হবে। সরকারের আর্থিক স্বচ্ছলতার বিভিন্ন কর্মসূচির তুলে ধরে তিনি বলেন খাল খননে মহিলাদের সম্পৃক্ত করতে পারলেই ভালো হবে। 

তিনি খাল খনন কর্মসূচিতে জনগণের সহযোগিতা কামনা করেছেন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিন উদ্দিন, বিএডিসি প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দীপক  ত্রিপুরা, বিএনপি নেতা শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতান্নবী চৌধুরী,  ভিপি  মোজাম্মেল হক, যুবদল নেতা মোঃ ফারুক, মোহাম্মদ লোকমান উদ্দিন, শাহজাহান মিয়া, হান্নান রহিম তালুকদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy