সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৫ ফার্নিচারের দোকান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে গভীর রাতে পাঁচটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ লাখ টাকার

2026-04-26T12:35:15+00:00
2026-04-26T12:35:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৫ ফার্নিচারের দোকান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ১৫৭)
গভীর রাতে অগ্নিকাণ্ডে সিরাজগঞ্জে পুড়লো ৫ ফার্নিচারের দোকান
X

গভীর রাতে অগ্নিকাণ্ডে সিরাজগঞ্জে পুড়লো ৫ ফার্নিচারের দোকান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে গভীর রাতে পাঁচটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ লাখ টাকার ফার্নিচার পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ফার্নিচার পট্টিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পর তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর।

ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তাদের পাঁচটি দোকানে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মাহমুজা রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১০ লাখ টাকার আসবাবপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য আয়নুল হকসহ সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy