প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম (ভিজিট : ১৬০)

X
মির্জাপুরে খাল খনন কর্মসূচির উদ্ধোধন করেন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর ও মহেড়া ইউনিয়নের দুইটি খাল খনন কর্মসূচির কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার প্রধান অতিথি হিসেবে দুটি খাল খনন কাজের শুভ উদ্ধোধন করেন ৩ বারের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড.আব্দুর রউফ,সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,সহ-সভাপতি আলী এজাজ খান চৌধূরী রুবেল,ডি এম শওকত আকবর,সাংগঠনিক সম্পাদক ডি,এম শফিকুল ইসলাম ফরিদ,দপ্তর সম্পাদক মো.হারুন অর রশিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ওয়াজেদ মৃধা, ছাত্রদলের নেতা ফারহান আজাদ মুগ্ধ এবং ফতেপুর ও মহেড়া ইউনিয়নের বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।