১৩ বছরেও উন্মোচন হয়নি সাগর-রুনি হত্যার রহস্য, বাড়ল তদন্তের সময়

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ১৩ বছর পরও তদন্ত শেষ হয়নি। হাইকোর্ট আরও ৬ মাস সময় দিয়েছে টাস্কফোর্সকে।

2026-04-26T12:58:22+00:00
2026-04-26T12:58:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১৩ বছরেও উন্মোচন হয়নি সাগর-রুনি হত্যার রহস্য, বাড়ল তদন্তের সময়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১২৯)
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি
X

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার দীর্ঘ ১৩ বছরেও রহস্য উদ্ঘাটিত না হওয়ায় মামলার তদন্ত শেষ করতে আরো ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় আদালত এই নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন।

আজ রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত বছরের ২৩ অক্টোবর আদালত তদন্তের জন্য ৬ মাস সময় দিয়েছিলেন, যা আজ শেষ হওয়ার কথা ছিল।

শুনানি চলাকালে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে সশরীরে তলবের আবেদন জানিয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতে জানান, তদন্ত কর্মকর্তা মামলার একটি অগ্রগতি প্রতিবেদন পাঠিয়েছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরো ৬ মাস সময় চেয়ে আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষের এই আবেদনের প্রেক্ষিতে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় মঞ্জুর করেন। 

অ্যাটর্নি জেনারেল আক্ষেপের সঙ্গে বলেন, ‘১৩ বছরেও একটি চাঞ্চল্যকর হত্যার চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

এই দীর্ঘ সময়ে মামলার তদন্ত সংস্থা কয়েক দফা পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি এর তদন্তভার পরিচালনা করছে। বর্তমানে নতুন এই টাস্কফোর্সের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে দেশবাসী ও বিচারপ্রার্থী পরিবার।





  বিষয়:   সাগর রুনি হত্যা মামলা  সাংবাদিক হত্যা  হাইকোর্ট রায়  তদন্ত সময় বৃদ্ধি  বাংলাদেশ আদালত  পশ্চিম রাজাবাজার হত্যাকাণ্ড  টাস্কফোর্স তদন্ত 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy