প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:০০ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ৩:৫৯ পিএম (ভিজিট : ১১৬)

X
বানিজ্যিক ও রপ্তানী যোগ্য ফসল উৎপাদনে আড়াইহাজারে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বানিজ্যিক ও রপ্তানী যোগ্য ফসল উৎপাদনে আড়াইহাজারে কৃষক কৃষাণীদের মাঝে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি৷ কর্মকর্তা মো. রাসেল মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন আরা খন্দকার প্রমুখ।
প্রশিক্ষণে কৃষক কৃষাণীদেরকে ফসলের রোগ বালাই, পোকার আক্রমণ সহ সকল প্রকার সমস্যায় সমাধানের ক্ষেত্রে করণীয় এবং উন্নত ও অধিক ফলনশীল ফসল সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলা হয়।
কৃষি কর্মকর্তারা যে কোন সমস্যা সমাধানে কৃষি অফিসের পরামর্শ নেয়ার জন্য কৃষাণ কৃষাণীদেরকে উদ্বুদ্ধ করেন। এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের জন্য হালকা নাস্তা ও দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়।