সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে সন্ত্রাসবিরোধী মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শিক্ষা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি স্বরূপকাঠি

2026-04-26T14:05:13+00:00
2026-04-26T14:05:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে সন্ত্রাসবিরোধী মানববন্ধন
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ২৫০)
সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে সন্ত্রাসবিরোধী মানববন্ধন
X

সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে সন্ত্রাসবিরোধী মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি স্বরূপকাঠি কলেজ শাখা। 


আজ রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজের প্রধান সড়কের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের দাবি তোলেন। পাশাপাশি তারা একটি নিরাপদ ও সহনশীল শিক্ষার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান অর্জনের পবিত্র স্থান। এখানে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা বা রাজনৈতিক সংঘাতের স্থান নেই। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সকল ছাত্র সংগঠনকে সহনশীল আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তারা।


মানববন্ধন শেষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy