কর্ণফুলী হাউজিং সোসাইটিতে বহুতল ভবনের অনুমোদন থাকবে: সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক

2026-04-26T14:37:18+00:00
2026-04-26T14:37:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কর্ণফুলী হাউজিং সোসাইটিতে বহুতল ভবনের অনুমোদন থাকবে: সিডিএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ৮৮)
কর্ণফুলী হাউজিং সোসাইটিতে বহুতল ভবনের অনুমোদন থাকবে: সিডিএ চেয়ারম্যান
X

কর্ণফুলী হাউজিং সোসাইটিতে বহুতল ভবনের অনুমোদন থাকবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পে চার তলার বেশি ভবনের অনুমোদন দেওয়া হবে না,এমন গুজবে কান না দিতে প্লট মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার প্রকল্পের পানি, বিদ্যুৎ সংযোগ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্লট মালিক সমিতির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে ছয় তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে এবং সিডিএর আইন অনুযায়ী আরও বহুতল ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে।

এর আগে সিডিএ চেয়ারম্যান একটি টিমসহ সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটিতে গিয়ে চট্টগ্রাম ওয়াসার ‘ভান্ডালজুড়ি প্রকল্প’ থেকে পানি সংযোগের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগমের নেতৃত্বে একটি প্রকৌশলী দলও উপস্থিত ছিল।

সভায় চেয়ারম্যান বলেন, প্রকল্পের সুফল পেতে হলে প্লট মালিকদের ওয়াসার নির্ধারিত সার্ভিস চার্জ দ্রুত জমা দিতে হবে। পাশাপাশি যেসব প্লট মালিক ইতোমধ্যে বহুতল ভবনের নকশা জমা দিয়েছেন, সেগুলো দ্রুত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

৫১৯টি প্লট নিয়ে গড়ে ওঠা এই আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সিডিএর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় ওয়াসার সাবেক এমডি আনোয়ার পাশা ও বর্তমান এমডি মনোয়ারা বেগমকে ধন্যবাদ জানান সিডিএ চেয়ারম্যান।

ওয়াসার পক্ষ থেকে প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া শাকিল জানান, আগামী ১৫/২০ দিনের মধ্যে ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সংযোগ চালু হলে প্লট মালিকরা নিজ নিজ প্লটে পানি সংযোগের জন্য আবেদন করতে পারবেন।সভা শেষে প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করে মুনাজাত করা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সিডিএর আইন উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এমরান বিন ইউনুস। এছাড়া বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি মো. ইয়াসিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম এবং প্লট মালিক হাজী নুর কালাম।

এ সময় সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, সহকারী প্রকৌশলী মো. ইলিয়াছ আক্তার, উপসহকারী প্রকৌশলী ওসমান সিকদার এবং চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া শাকিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy