আনোয়ারায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

শিক্ষা

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ

2026-04-26T15:35:32+00:00
2026-04-26T15:35:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ৭৫)
আনোয়ারায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
X

আনোয়ারায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

‎এ সময় তিনি কেন্দ্রগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎পরিদর্শনকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শন শেষে জেলা প্রশাসক গণমাধ্যমকে  বলেন, বর্তমান সরকার পরীক্ষা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎তিনি জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে পরিবেশ ভাল ছিল।  এছাড়াও  দায়িত্বরত কর্মকর্তারাও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জেলা প্রশাসক আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠুক।  দেশ গঠনে ভূমিকা রাখবে।  পরীক্ষার্থীরা যেন প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।

‎তিনি আরও জানান, কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের প্রস্তুতির সঙ্গে প্রশ্নপত্রের সামঞ্জস্য রয়েছে।  তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের সফলতা কামনা  করছি।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy