প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ৩:৫৬ পিএম (ভিজিট : ৬৭)

X
প্রতীকী ছবি
নোয়াখালীর সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৭) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা নোয়াখালী কোম্পানীগঞ্জের গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে শিশুগুলি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়িতে পানি না থাকায় সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি মাছের খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। কিন্তু একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবাশীষ দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।