প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:০৭ পিএম (ভিজিট : ১৫০)

X
রামগঞ্জে মাটিকাটা নিয়ে সংঘর্ষে আহত-৫, কৃষকের কান বিচ্ছিন্ন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২৫এপ্রিল) রাত ১১টায় দেহলা মক্কা ফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভোলাকোট এলাকার মাসুদের জমি থেকে মাটি কাটার অভিযোগ এনে বেকু ড্রাইভার জনিকে মারধর করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন রাকিব ও ছাত্রদল নেতা আয়মান সাকিবের নেতৃত্বে মিরাজ ও মাহবুব।
এসময় পাশের ধানের জমিনের কৃষক আলী আঠিয়া হট্টগোল শুনে এগিয়ে এলে হামলাকারীরা তার ওপর চড়াও হয়। ব্রিকফিল্ডের কয়েকজন শ্রমিক জানায় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আলী আটিয়াকে কুপিয়ে গুরুতর জখম এবং তার কানের অর্ধেকের বেশি অংশ বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া মাথায় আঘাত করে তাকে মারাত্মকভাবে আহত করে।
এারধরের খবর পেয়ে আলী আঠিয়ার ভাই ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আঠিয়া এগিয়ে এলে তাকেও মারধর করে। এছাড়া ব্রীকফিল্ডের কেরানি আলাউদ্দিনকেও বেধম মারধর করা হয়েছে বলে জানা গেছে। শরীর থেকে কান বিচ্ছিন্ন হওয়ায় গুরুতর আহত আলী আটিয়াকে রাতেই স্থানীয়রা রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে দায়িত্বরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং অন্যদের আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ব্রিকফিল্ডের মালিক মুরাদ হোসেন বলেন ,ঘটনার সময় আমি জরুরী কাজে উপজেলার বাহিরে ছিলাম। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্থ হয়ে পড়ি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভুক্তভুগীরা আইনের সাহায্য নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।