শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসার আয়োজনে প্রথম অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ এপ্রিল)

2026-04-26T16:31:31+00:00
2026-04-26T16:31:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ২১৯)
শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
X

শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসার আয়োজনে প্রথম অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুরস্থ মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাব ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে এবং আক্তাপাড়া (মিনাবাজার) আলহেরা অ্যাকাডেমির প্রিন্সিপাল দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। প্রধান বক্তা ছিলেন সিলেট জজকোর্টের সহকারী প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াসিন খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান হাফেজ আবু খালেদ, নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল হাকিম এবং মাদ্রাসার পরিচালক কাজি নুরুল হক।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার থেকেই সঠিক দিকনির্দেশনা দিতে হবে। 

তারা আরও বলেন, ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি ভবিষ্যতে কামিল (স্নাতকোত্তর) পর্যায়ে উন্নীত করতে হলে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিউদ্দীন। এছাড়া  আরও বক্তব্য দেন সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও অভিভাবক শেলি বেগম।

শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম আল মাদানি।

এসময় উস্তার আলী, রিহান উদ্দীন, মঈনউদ্দীন, মুজিবুর রহমান, মখদ্দুস আলী, মখলিছ মিয়া, নুরুল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy