টঙ্গীতে পিতা পুত্রের লাশ উদ্ধার, আটক ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে সোহেল হোসেন দর্জি (৫৫) ও সাকিব হোসেন দর্জি (১৭) নামে পিতা পুত্রের ক্ষতবিক্ষত

2026-04-26T16:47:24+00:00
2026-04-26T16:47:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পিতা পুত্রের লাশ উদ্ধার, আটক ১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১১৯)
টঙ্গীতে পিতা পুত্রের লাশ উদ্ধার, আটক ১
X

টঙ্গীতে পিতা পুত্রের লাশ উদ্ধার, আটক ১

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে সোহেল হোসেন দর্জি (৫৫) ও সাকিব হোসেন দর্জি (১৭) নামে পিতা পুত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার ভোরে টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকার রেললাইনের পাশ থেকে পিতা ও নিজ বাসা থেকে পুত্রের লাশ উদ্ধার উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের বড় ছেলে সোহান দার্জিকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত সোহেল হোসেন দর্জি ও তার ছোট ছেলে সাকিব হোসেন দর্জি পরিবারের সাথে দত্তপাড়া বনমালা প্রাইমারী স্কুল রোডে বসবাস করতেন।

নিহত সোহেল দর্জির ভায়রা হারুন অর রশিদ জানান, সোহেল দীর্ঘদিন যাবত দত্তপাড়া বনমালা এলাকায় টিনশেড বাড়ি করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সোহেলের বড় ছেলে সোহান ফজর নামাজের আগে তার খালাকে ফোন করে বলে তার বাবা এবং ভাইকে কে যেন মেরে ফেলেছে। এই খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে সাকিবের লাশ রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে এবং সোহেলের লাশ পার্শ্ববর্তী বনমালা রেললাইনে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত পিতা-পুত্রের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy