বাসে ভয়াবহ বোমা হামলায় শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলম্বিয়ায় একটি বাসে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৮ জন,

2026-04-26T18:05:59+00:00
2026-04-26T18:05:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাসে ভয়াবহ বোমা হামলায় শিশুসহ নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ৩৪৩৫)
বাসে বোমা হামলা
X

বাসে বোমা হামলা

কলম্বিয়ায় একটি বাসে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৮ জন, আহতদের মধ্যে আছে শিশুরাও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার কড়া নিন্দা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এই হামলা সন্ত্রাসবাদীদের কাজ বলেও উল্লেখ করেছেন তিনি। মাদক পাচারকারীরা এই হামলার সঙ্গে জড়িত বলেও দাবি কলম্বিয়ার প্রশাসনের।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি বাসে ওই বিস্ফোরণ হয়। যে এলাকায় এই ঘটনা ওই অঞ্চলে মাদক পাচার-সংক্রান্ত সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমন জানিয়েছেন, কাজিবিও পৌরসভায় প্যানামেরিকান হাইওয়ে ধরে যাওয়ার সময় বাসটিতে ওই বিস্ফোরণ ঘটে। বাসে আগে থেকে বিস্ফোরক রাখা ছিল বলেও সন্দেহ তাঁদের। ওই ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জন শিশু বলে জানিয়েছেন কাউকার স্বাস্থ্য সচিব ক্যারোলিনা কামার্গো।

হামলাকে সন্ত্রাসবাদীদের কাজ বলে উল্লেখ করেছেন কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ। এর জন্য কলম্বিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ইভন মোরডিস্কো নামে পরিচিত এক ব্যক্তির নেটওয়ার্ক ও হাইমে মার্তনেস গোষ্ঠীকে দায়ী করেছেন তিনি। 

এ ঘটনার তীব্র নিন্দা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। যারা এই হামলা চালিয়েছে তারা সন্ত্রাসবাদী এবং মাদক পাচারকারী বলেও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, গত কয়েক দিনে দক্ষিণ কলম্বিয়ায় অন্তত ২৬টি এই রকম হামলা হয়েছে। সব হামলা চালানো হয় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে। পাশাপাশি একটি থানা লক্ষ্য করে গুলিও চালানো হয়।

স্থানীয় পুলিশের দাবি, মাদক পাচার বন্ধ করার উদ্যোগ নেওয়া হতেই এই ধরনের হামলা করা হচ্ছে। সাধারণ মানুষ এবং প্রশাসনকে ভয় দেখাতেই এই হামলা বলেও দাবি তাঁদের।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy