চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে জরিমানা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ বেকারী ও সার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।আজ

2026-04-26T18:07:31+00:00
2026-04-26T18:07:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে জরিমানা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৭৫)
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে জরিমানা
X

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ বেকারী ও সার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। 

আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বেকারী, হোটেল, ঔষুধ, সার  ও বীজ বিক্রির দোকানে তদারকি করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় যমুনা ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুল কাদেরকে ১৫ হাজার এবং অবৈধভাবে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় মেসার্স রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষুধ, বীজ, শিশু খাদ্য  বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

তদারকি কাজে সহযোগীতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়নের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy