প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ৬:১৯ পিএম (ভিজিট : ৮৫)

X
তালতলীতে খেলার মাঠে গরুর বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারি, ১ জনের মৃত্যু
বরগুনার তালতলী উপজেলায় ফুটবল খেলার সময় মাঠের মধ্যে একটি গরুর বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ হযরত আলী (১৭) নামে এক ছেলের মৃত্যু হয়েছে।
হযরত আআজ রোববার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়। এর আগে (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণবাড়ীয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া মাদ্রাসা মাঠে সমবয়সী স্থানীয় কিছু ছেলেরা ফুটবল খেলছিল। এসময় খেলার মাঠে একটি গরুর বাছুর প্রবেশ করলে মুছা নামে একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় ভুক্তভোগী হযরত আলীর। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই অভিযুক্ত মুছার বড় ভাই হযরত আলীর সঙ্গে বিষয়টির মিমাংসা করে দেন। পরবর্তীতে রোববার সকালে হযরত আলীর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, 'এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখত অভিযোগ দেয়নি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।'