শেরপুরে নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।আজ রোববার (২৬

2026-04-26T18:57:38+00:00
2026-04-26T18:57:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৬০)
শেরপুরে নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ
X

শেরপুরে নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব  এ, কে, এম জহিরুল ইসলাম। 

আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

অতঃপর নবাগত পুলিশ সুপার মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহোদয় নবাগত পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট স্বীয় দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন করেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি জেলায় যোগদানের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy