প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ৪৭৬)

X
বাকেরগঞ্জে প্রফুল্ল বিদ্যাপীঠ এ বাল্য বিবাহ রোধে সমাবেশ অনুষ্ঠিত
বরিশালের বাকেরগঞ্জ ঐতিহ্যবাহী প্রফুল্ল বিদ্যাপীঠে বাল্য বিবাহ রোধে ও শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সকাল দশটায় সেভ দ্য চিলড্রেন ও সেইন্ট বাংলাদেশ এর সহযোগিতায় ও প্রফুল্ল বিদ্যাপীঠ এর আয়োজনে বিদ্যালয়ের সভাকক্ষে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পীতাদিত্য দাস ও কাইফা ইসলাম এর যৌথ সঞ্চালনায় ও বিশিষ্ট সমাজ সেবক, প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং রুপালী প্রফুল্ল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী শিশুদের জন্য কর্মসূচি বরিশাল জেলা কর্মকর্তা ইসতেয়াখ উল আলম,সেইন্ট বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার এডি মোঃ শাকিল আহমেদ,বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন, সমাজ সেবক মানিক হোসেন হাওলাদার, বক্তব্য রাখেন প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা ইভা রানী দত্ত, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন, ও সেভ দ্য চিলড্রেন ও সেইন্ট বাংলাদেশ এ কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন,।প্রফুল্ল বিদ্যাপীঠ এর শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকগন , ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি যা কিশোরী শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও মানুষিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। একটি মেয়ের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎকে অকালেই থমকে দেয় এই অনাকাঙ্ক্ষিত প্রথা।
বক্তারা আরো বলেন বাল্য বিবাহ রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয় প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা। বিশেষ করে অভিভাবকদের আরো দ্বায়িত্বশীল ভূমিকা রাখতে হবে সন্তানের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে প্রফুল্ল বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জারি গান, মঞ্চ নাটক ও দেশাত্মবোধ গান হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।