মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে নরসিংদীর মনোহরদী

2026-04-26T18:17:13+00:00
2026-04-26T18:17:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ
জাতীয় পুষ্টি সপ্তাহ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৩৩৬)
পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালন
X

পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো  স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আজ সকালে উপজেলার হাফিজপুর গ্রামের নূরে মদিনা রওজাতুল উলুম ছালেহা  মাদ্রাসায় ২৫ জন এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  রাশেদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ, স্বাস্থ্য পরিদর্শক সরদার মাসউদ হাছান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম এবং অফিস সহায়ক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের কার্যক্রম সমাজের দরিদ্র ও   সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy