মান্দায় আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

মান্দায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ এপ্রিল)

2026-04-27T11:02:24+00:00
2026-04-27T11:02:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৯১)
মান্দায় আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
X

মান্দায় আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মান্দায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএপিপিও মো. আমজাদ হোসেন এবং স্থানীয় ব্র্যাক সিড ডিলার মো. নূরুল ইসলাম।

ভবানীগঞ্জে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক সিডের উচ্চফলনশীল বিভিন্ন জাতের ভিডিও প্রদর্শন করেন। তিনি ভবানীগঞ্জ ও তাহেরপুর এলাকার কৃষকদের জন্য বীজ আলুর আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ-বালাই ব্যবস্থাপনা এবং ফসল সংগ্রহ পরবর্তী (পোস্ট-হারভেস্টিং) কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ করে ব্র্যাক উদ্ভাবিত জনপ্রিয় আলুর জাত ডায়ামন্ট, এস্ট্রারিক্স ও লালপাকড়ি নিয়ে কৃষকদের মাঝে কারিগরি ধারণা প্রদান করা হয়। এছাড়া আধুনিক কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার ও এর প্রয়োজনীয়তা নিয়ে আদর্শ কৃষক ও রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, ব্র্যাক সিড দেশব্যাপী এই ধরণের প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪২ হাজার আদর্শ কৃষককে উন্নত চাষাবাদ পদ্ধতির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সঠিক বীজ নির্বাচন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষির আধুনিকায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মান্দা টেরিটোরির সিনিয়র টেরিটোরি অফিসার মো. সবুজ উদ্দীন ও ব্র্যান্ড প্রমোটার মো. শাকিল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালায় স্থানীয় বিপুল সংখ্যক কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy