বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ পালিত হয়েছে।সোমবার (২৭ এপ্রিল)

2026-04-27T13:26:15+00:00
2026-04-27T13:26:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৩৫০)
বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত
X

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ পালিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ দিবসে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে প্রো উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। তিনি বলেন, “ওর্য়াল্ড ভেটেরিনারি ডে উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন একটি মহতী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পশু-পাখির রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং কৃষকরা বিনামূল্যে সেবা পেয়ে উপকৃত হবে।” তিনি আরও জানান, হাবিপ্রবি ভবিষ্যতেও সেবামূলক কর্মসূচী অব্যাহত রাখবে এবং মাঠ পর্যায়ে সহজভাবে সেবা পৌঁছাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।  

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচীতে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও পরামর্শ সেবা বিনামূল্যে প্রদান করা হয়।







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy