সাতক্ষীরায় পুকুরে মিলল নারী ব্যবসায়ীর মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামে এক নারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার

2026-04-27T13:35:13+00:00
2026-04-27T13:36:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় পুকুরে মিলল নারী ব্যবসায়ীর মরদেহ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৫ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১:৩৬ পিএম  (ভিজিট : ১১৬)
সাতক্ষীরায় পুকুরে মিলল নারী ব্যবসায়ীর মরদেহ
X

সাতক্ষীরায় পুকুরে মিলল নারী ব্যবসায়ীর মরদেহ

সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামে এক নারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার  (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথীকা সাধু বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি স্থানীয়ভাবে একজন মুদি দোকান ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা ছিল বিথীকা সাধুর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের গলায় থাকা স্বর্ণের চেন ও কানের দুল নিখোঁজ রয়েছে। তাদের ধারণা, এলাকায় সক্রিয় মাদকসেবী বা ছিনতাইকারীরা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। পরে ভারী কোনো বস্তু দিয়ে তার মুখ ও মাথা থেঁতলে দেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল সাতক্ষীরা থানা পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy