পবিপ্রবিতে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬।বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স

2026-04-27T14:03:13+00:00
2026-04-27T14:03:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ৭৮)
পবিপ্রবিতে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
X

পবিপ্রবিতে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬। 

বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐকান্তিক প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।  

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর আগে দিবসকে কেন্দ্র করে রাত ১২টা ১ মিনিটে আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় কাউন্টডাউন, যা শিক্ষার্থীদের মাঝে ভিন্নমাত্রার উৎসবমুখর আবহ সৃষ্টি করে।  

সকাল সাড়ে ১০টায় অনুষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদের অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি পুরো ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।  

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে, যা দিবস উদযাপনকে আরও সমৃদ্ধ করে।  

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম ডিসিপ্লিনের ১ম বর্ষের শিক্ষার্থী ফারিহা বলেন, "আমাদের জন্য এবারের ভেটেরিনারি ডে ছিল কেবল একটি উদযাপন নয়; এটি ছিল ঐক্যের বিপ্লব। কাউন্টডাউন, মশাল মিছিল, র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধা সব মিলিয়ে দিনগুলো আমাদের একতা বহুগুণ বৃদ্ধি করেছে। আমি বিশ্বাস করি, এই ঐক্য আমাদের ভবিষ্যতের পথচলাকে আরও শক্তিশালী ও সহজ করে তুলবে। দিবসটিকে এতটা অসাধারণ করে তোলার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল সিনিয়রকে।"

এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদুল আবেদিন বলেন, "প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী পালিত হয় “বিশ্ব ভেটেরিনারি দিবস”। প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ভেটেরিনারি পেশাজীবীদের জন্য দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা এটি প্রাণীদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।"

তিনি আরো বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই দিবসটি সাংগঠনিকভাবে পালিত হয়ে আসছে। তবে এ বছর নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আন্তরিক আগ্রহ, নিরলস প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।  

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সম্মিলিত প্রচেষ্টাই দিবস উদযাপনকে প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে।"






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy