ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ ধ্বংস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল দুধ তৈরীর প্রায় ১হাজার লিটার বিভিন্ন ধরনের উপকরণ জব্দ করে

2026-04-27T14:13:45+00:00
2026-04-27T14:13:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ ধ্বংস
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৭২)
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরীর প্রায় ১হাজার লিটার বিভিন্ন ধরনের উপকরণ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
X

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরীর প্রায় ১হাজার লিটার বিভিন্ন ধরনের উপকরণ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল দুধ তৈরীর প্রায় ১হাজার লিটার বিভিন্ন ধরনের উপকরণ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার (২৬ এপ্রিল) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভাঙ্গুড়া সরকারী হাসপাতাল কুঠিপাড়ায় অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরীর প্রায় ১হাজার কেজি বিভিন্ন ধরনের উপকরণ জব্দ করেছে। এসময় ৬শ লিটার গ্লুকোজ জেলি, ২শ লিটার গ্লিসারিন ও ৫০লিটার সরবিটাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই সুব্রত সাহা জানান, উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবু তালেবের ছেলে আবুল বাশার ও ভবানীপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জিসানের নামে জনতা ট্রান্সপোর্টে ঐ মালামাল আনা হয়ে ছিলো। বাশার ও জিসান দু’জনই তাদের কারখানায় দীর্ঘদিন যাবত নকল দুধ তৈরি করে বাজার জাত করে আসছে বলে অভিযোগ রয়েছে। পূর্বে তাদের কারখানায় ভেজাল দুধ তৈরীর উপকরণ পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে।

তারপরও তৎপর হয়ে ওঠেন ভাঙ্গুড়া অঞ্চলের নকল দুধ তৈরিতে দুগ্ধ ব্যবসায়ীরা। নকল দুধ বিশাল একটি উপকরণের চালান ভাঙ্গুড়ায় গুদাম জাত হচ্ছে এমন সংবাদ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয়রা  জানান। পর পর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০০৯ এর ১২(২) ও ১২(৩) ধারা এবং ফৌ:কা:বি: ১০৩ ধারা বিধানে উপর উল্লেখিত জব্দকৃত মালামাল ধ্বংসের আদেশ দেন। 

এ সময় উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডাঃ মোছাঃ রুমানা আক্তার রোমি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেকটর নূরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশের উপপরিদর্শক সুব্রত সাহাসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা তাকে সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলায় বেশ কিছু নকল দুধের কারখানা রয়েছে। সেগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিকতায় চিহৃিত ভেজাল দুগ্ধ ব্যবসায়ী আবুল বাশার ও জিসানের অপতৎপরতার প্রতি তারা নজর রাখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার জনতা ট্রান্সপোর্টে তাদের নামে আনা ভেজাল বা নকল দুধ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে ।

অভিযানের সময় দুগ্ধ ভেজাল মালিকদের কেউ উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া যায়নি। তবে উপজেলা প্রাণী সম্পাদ  বিভাগকে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy