জামালপুরে কালবৈশাখী ঝড়: মা-মেয়ে সহ নিহত ৩

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।কালবৈশাখী ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

2026-04-27T14:24:18+00:00
2026-04-27T14:27:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে কালবৈশাখী ঝড়: মা-মেয়ে সহ নিহত ৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:২৪ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ২:২৭ পিএম  (ভিজিট : ১১৭)
জামালপুরে কালবৈশাখী ঝড়: মা-মেয়ে সহ নিহত ৩
X

জামালপুরে কালবৈশাখী ঝড়: মা-মেয়ে সহ নিহত ৩

জামালপুরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে।


আজ  সোমবার ভোররাতে (তিনটায়) মেলান্দহের নয়ানগরের পূর্বদাগী গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।


নিহতরা হচ্ছে -পূর্ব দাগী গ্রামের মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫),  তার দুই মেয়ে ফরিদা আক্তার (৩৮) ও ফতে আক্তার (৩৫)।


ফায়ার সার্ভিসের বরাত দিয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা জানান, ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়লে তারা ঘটনাস্থলেই মারা যায় । মা ও দুই মেয়ে একই ঘরে ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।


মেলান্দহ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন,  ঝড়ের সময় গাছটি ঘরের বিছানার উপর পড়লে মা ও দুই মেয়ে ঘটনাস্থলেই মারা যান। 


ঝড়ে জামালপুর পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, আধাপাকা ধান, ভূট্রাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। উপরে গেছে অসংখ্য গাছপালা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy