নানা আয়োজনে বন্দর দিবস উদযাপন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দেশের প্রধান সমুদ্রবন্দরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ১৩৯তম বন্দর দিবস।রোববার রাতে বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- দিবসের

2026-04-27T14:38:29+00:00
2026-04-27T14:38:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানা আয়োজনে বন্দর দিবস উদযাপন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ৭৮)
নানা আয়োজনে বন্দর দিবস উদযাপন
X

নানা আয়োজনে বন্দর দিবস উদযাপন

দেশের প্রধান সমুদ্রবন্দরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ১৩৯তম বন্দর দিবস।

রোববার রাতে বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- দিবসের শুরুতে ২৫ এপ্রিল ১২টা ১ মিনিটে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত সব জলযান ও জাহাজ থেকে একনাগাড়ে এক মিনিট হুঁইসেল বাজানো হয়।

বন্দরের সব মসজিদ, মন্দিরে বন্দরের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত ও চট্টগ্রাম বন্দর এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

চট্টগ্রাম বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়।

দিবসটি উদযাপনে বন্দরের স্কুল কলেজের শিক্ষার্থীদের বন্দরের কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রদর্শন ও বন্দরের নবনির্মিত ওয়ান স্টপ বিল্ডিংয়ের স্ক্রিনে সর্বসাধারনের জন্য দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বন্দর ভবনের পতাকা উত্তোলন বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।

বন্দরের পতাকা উত্তোলন করেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান প্রমুখ।

এরপর বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে নিয়ে বন্দর দিবসের কেক কাটেন চেয়ারম্যান।

তিনি বলেন, দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এই বন্দর দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। বন্দরের নানা উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। দেশের বেকারত্ব দূর হবে। দেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy