জেল খাটতে কেমন লাগে— সেই অভিজ্ঞতা নিতে শিশুকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

জেল খাটতে কেমন লাগে, খুন করলে জেলে যাওয়া যাবে সেই কৌতূহল থেকে ফতুল্লায় ১১ বছরের শিশু হোসাইনকে নির্মম

2026-04-27T16:05:40+00:00
2026-04-27T16:05:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জেল খাটতে কেমন লাগে— সেই অভিজ্ঞতা নিতে শিশুকে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৯৫)
ছয় কিশোর মিলে শিশুকে হত্যা
X

ছয় কিশোর মিলে শিশুকে হত্যা

জেল খাটতে কেমন লাগে, খুন করলে জেলে যাওয়া যাবে সেই কৌতূহল থেকে ফতুল্লায় ১১ বছরের শিশু হোসাইনকে নির্মম ভাবে হত্যা করেছে তারই সমবয়সি কিশোর অপরাধীরা। 

গত ৪৮ ঘণ্টায় ঘটনার সাথে জড়িত ছয় কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্ত এবং এক অপরাধীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এমনই অবিশ্বাস্য ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বলে জানালেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। 

আজ সোমবার (২৭ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। 

তিনি বলেন, গত (২৪ এপ্রিল) ফতুল্লার রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা এলে লাশ শনাক্ত করে। নিহত হোসাইন তার বাবা সুমনের সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে যে, খুন করলে জেলে যেতে হয়; আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। 

পূর্বপরিকল্পনা অনুযায়ী পরিত্যক্ত ওই বাড়িতে আগেই ছুরি-চাকু রেখে আসে। পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।  সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও তিন বন্ধু রাহাত, হোসাইন ও ওমর। পরে সবাই মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পরিত্যক্ত ওই বাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

হোসাইনের লাশ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy