ভূঞাপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় অর্থদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা

2026-04-27T17:59:15+00:00
2026-04-27T17:59:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় অর্থদণ্ড
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৪৪)
ভূঞাপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি
X

ভূঞাপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট অযুহাতে প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার তেলে অতিরিক্ত ৩০ থেকে ৪০ টাকা বেশি নিচ্ছিল। সরকারি নির্ধারিত ১১৫ টাকার পরিবর্তে তারা ১৫০ থেকে ১৬০ টাকা দরে তেল বিক্রি করছিল।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, “বিভিন্ন স্থান থেকে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy