পাবনায় শিক্ষকের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার সুজানগরে দুই শিক্ষকের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সুজানগর

2026-04-27T18:25:34+00:00
2026-04-27T18:25:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় শিক্ষকের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৫৮)
মানববন্ধন ও বিক্ষোভ
X

মানববন্ধন ও বিক্ষোভ

পাবনার সুজানগরে দুই শিক্ষকের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

সোমবার (২৭ এপ্রিল)  দুপুরে সুজানগর উপজেলা মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আয়োজনে  শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পড়ে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শিক্ষকদের মুক্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ) সহ-সভাপতি ও পাবনা জেলার শিক্ষক সমিতির  সভাপতি  আব্দুল কাদের , বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আজিজুর রহমানকে গেল ২৩ তারিখ রাতে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে, তা ছাড়াও ঐদিন রাতে মথুরাপুর এলাকা থেকে শিক্ষার্থীসহ ২১ জনকে মিথ্যা মামলা গ্রেফতার করে পুলিশ। শিক্ষার্থীরা দুজন শিক্ষকের মুক্তির পাশাপাশি অন্যান্য ছাত্রদের মুক্তির দাবি জানান এবং তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন দ্রুত ২জন শিক্ষকের নিঃস্বার্থ মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের কথা বলেন । এ সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাসেদ ঘটনা স্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যর্থ হয়ে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy