শিবচরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাল্যবিয়ে রুখবো, সম্ভাবনার আগামী গড়বো-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2026-04-27T18:37:04+00:00
2026-04-27T18:37:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবচরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৫৫)
শিবচরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
X

শিবচরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বাল্যবিয়ে রুখবো, সম্ভাবনার আগামী গড়বো-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বেসরকারি সংস্থা দেশ (DESH)-এর আয়োজনে উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

সেমিনারে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি মেয়ের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও স্বপ্নকে নষ্ট করে দেয়। এর ফলে পরিবারে অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি পায় এবং অনেক ক্ষেত্রে মর্মান্তিক পরিণতিও ঘটে।

বক্তারা আরও বলেন, পরিবার, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষ একসঙ্গে সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। কিশোরীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই হতে পারে একটি উন্নত সমাজ গড়ার মূল চাবিকাঠি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ পড়ানো হয়। একই সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯ ও ৩৩৩ সম্পর্কে তাদের সচেতন করা হয়, যাতে যেকোনো বিপদে দ্রুত সহায়তা পাওয়া যায়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেশ’এর সাধারণ সম্পাদক এস. এম. দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া সংগঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান রায়হান, মহিলা সম্পাদক তাসনোভা তুশিন, কোষাধ্যক্ষ শামীম, দপ্তর সম্পাদক ইশরাক, সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০০৯ সাল থেকে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম করে আসছে। জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম, প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা কার্যক্রম গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি করে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy