কুকুর আতঙ্ক কমাতে নজরুল বিশ্ববিদ্যালয়ে টীকাদান কর্মসূচি

জাককানইবি প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কুকুরদের অ্যান্টি-র‍্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে

2026-04-27T19:09:07+00:00
2026-04-27T19:09:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুকুর আতঙ্ক কমাতে নজরুল বিশ্ববিদ্যালয়ে টীকাদান কর্মসূচি
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৫৬)
কুকুর আতঙ্ক কমাতে নজরুল বিশ্ববিদ্যালয়ে টীকাদান কর্মসূচি
X

কুকুর আতঙ্ক কমাতে নজরুল বিশ্ববিদ্যালয়ে টীকাদান কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কুকুরদের অ্যান্টি-র‍্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা বেশ কিছুদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলাম। আমাদের শিক্ষার্থী, সহকর্মী ও পরিবারের সদস্যরা ক্যাম্পাসে চলাফেরার সময় কুকুরের কারণে অনেক সময় আতঙ্কিত হয়ে পড়তেন বা দৌড়াদৌড়ি করতেন। 

এ বিষয়ে আমরা আগে উদ্যোগ নিয়েছিলাম পৌরসভা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখেছিলাম। তবে সেখান থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। এরই মধ্যে অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি আমাদের কাছে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ ও আন্তরিক ধন্যবাদ জানাই। 

একইসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিদলকেও ধন্যবাদ জানাই। টীকাদানের এই উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা এই কার্যক্রমকে আরও সম্প্রসারণ করে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে চাই। পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য সংগঠনকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। প্রাণীদের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে নিরাপদ পরিবেশে আমাদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখাই আমাদের লক্ষ্য।'

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়ন ও আয়োজনে অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি এই টীকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশে প্রাণিকল্যাণে কাজ করা সংগঠন হিউম্যান পজ ইনিশিয়েটিভ এ কর্মসূচিতে সহযোগিতা করছে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও একটি প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করছে। টীকাদান শেষে ক্যাম্পাসের কুকুরগুলোর গলায় হলুদ রঙের বেল্ট পরিয়ে চিহ্নিত করা হচ্ছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy