জামায়াত এমপির গাড়িতে হামলা, বিএনপি নেতারা বহিষ্কার

নেত্রকোণা প্রতিনিধি

রাজনীতি

নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।রোববার

2026-04-27T20:01:30+00:00
2026-04-27T20:01:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জামায়াত এমপির গাড়িতে হামলা, বিএনপি নেতারা বহিষ্কার
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ১৩২)
বিএনপি নেতারা বহিষ্কার
X

বিএনপি নেতারা বহিষ্কার

নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুর করা হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy