বাউবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

শিক্ষা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের আওতায় বিশ্বাংব্যাকের আর্থিক সহায়তায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসার

2026-04-27T20:39:49+00:00
2026-04-27T20:39:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৭৮)
শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
X

শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের আওতায় বিশ্বাংব্যাকের আর্থিক সহায়তায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসার এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে "Professional Development Training for University Faculty" শীর্ষক চার মাস মেয়াদি এক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ চারমাস মেয়াদি এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আবাসিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা। বর্তমান একাডেমিক পরিবেশে শিক্ষক-শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত প্রতিটি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সবাই পরস্পরের আরও কাছাকাছি আসবেন, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করবেন এবং ভবিষ্যতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের কল্যাণে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামুখী মনোভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ জানান”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, “দেশের বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক এবং বিদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা অর্জন এবং উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে ধারাবাহিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চার মাসব্যাপী এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। নির্ধারিত কর্মসূচিতে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণের লক্ষ্য পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক মানদণ্ডে সমৃদ্ধ করবে”।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মোঃ মাহমুদুল হক, প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং এর কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুই জন শিক্ষক তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)টি.এম আহমেদ হুসেইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা।

চারমাস মেয়াদি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বুনিয়াদি এ প্রশিক্ষণ কর্মসূচিতে তৃতীয় ও চতুর্থ ব্যাচে দেশের ৩৩টি সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৫৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে আধুনিক পাঠদান কৌশল, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব উন্নয়ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy