প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ পিএম (ভিজিট : ১২২)

X
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)র' আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোসাইরহাট আয়োজনে পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুশরাত আরা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ খামারবাড়ী শরীয়তপুর মোস্তফা কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার , পার্টনার প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের মো. হাফিজ হাসান৷
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, গোসাইরহাট উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য তারেক আজিজ মোবারক ঢালী, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহবায়ক বিল্লাল হোসেন সরদার, সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে টেকসই ও পুষ্টিমান সমৃদ্ধ ফসল উৎপাদন এবং তা বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন এর সঞ্চালনায় উপকারভোগী কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।