পারমাণবিক পথে দেশ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সূচনা

বুলেটিন ডেস্ক

জাতীয়

বাংলাদেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এটি দেশের জ্বালানি খাতে একটি ঐতিহাসিক মাইলফলক এবং বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

2026-04-28T10:41:55+00:00
2026-04-28T10:41:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পারমাণবিক পথে দেশ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সূচনা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম, যা বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পারমাণবিক শক্তির ক্লাবে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পথে আরও একধাপ এগোবে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৮এপ্রিল) বিকেল ৩টায় প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। উপস্থিত থাকার কথা রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি-এর।

এছাড়া অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে যুক্ত হওয়ার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর। বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনও।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এই প্রকল্পের ইউনিট-১-এর নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। দীর্ঘ নির্মাণ ও পরীক্ষামূলক ধাপ পেরিয়ে চলতি মাসের ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেওয়া হয়।

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে, যা দেশের বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশেষজ্ঞদের মতে, এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ শুধু বিদ্যুৎ উৎপাদনে নয়, প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রেও নতুন এক উচ্চতায় পৌঁছাবে।







  বিষয়:   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র  Rooppur Nuclear Power Plant  Nuclear Energy Bangladesh  রূপপুর বিদ্যুৎকেন্দ্র  Nuclear Power Bangladesh  Rooppur Project  পারমাণবিক শক্তি  বিদ্যুৎ উৎপাদন  Bangladesh Energy Sector  Nuclear Fuel Loading 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy