নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে নারী শিক্ষার্থীসহ কর্মকর্তা আটক

জাককানইবি প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ডরমিটরি থেকে এক কর্মকর্তার সঙ্গে এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।রোববার

2026-04-28T11:37:54+00:00
2026-04-28T11:37:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে নারী শিক্ষার্থীসহ কর্মকর্তা আটক
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ৯৮)
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে নারী শিক্ষার্থীসহ কর্মকর্তা আটক
X

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে নারী শিক্ষার্থীসহ কর্মকর্তা আটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ডরমিটরি থেকে এক কর্মকর্তার সঙ্গে এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্যসচিব করা হয়েছে। 

এদিকে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে তদন্ত চলাকালীন অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও অভিযুক্ত শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ এপ্রিল দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে অভিযুক্ত কর্মকর্তা ডেমনেস্ট্রেটোর (তবলা) দীপংকন সেনগুপ্তর সন্দেহজনক গতিবিধি লক্ষ করে কয়েকজন শিক্ষার্থী তার ফ্ল্যাটে প্রবেশ করেন। সে সময় অভিযুক্ত কর্মকর্তা এবং একই বিভাগের ১৬ ব্যাচের এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা।

পরে শিক্ষার্থীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তখন ওই কর্মকর্তা জানান, তাকে তবলা বাজানো শেখাতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রক্টর ও কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লিখিত নিয়ে ওই ছাত্রীকে শিউলীমালা হলে হেফাজতে পাঠানো হয়।

ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

অনেক শিক্ষার্থী এ ঘটনাকে কেবল ব্যক্তিগত অনৈতিকতা হিসেবে না দেখে প্রাতিষ্ঠানিক নৈতিকতা ও জবাবদিহির প্রশ্ন হিসেবেও দেখছেন। অন্যদিকে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্‌ঘাটনের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy