ফুলবাড়ীতে সপ্তাহজুড়ে অবিরাম ঝড়বৃষ্টি, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক-কিষানি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সপ্তাহজুড়ে বিরাজ করছে বৈশাখী ঝড়বৃষ্টি। দেখা মিলছেনা সূর্যের। প্রায় প্রতিদিনেই গভীর রাত থেকে ঝড় বাতাসহ বৃষ্টি

2026-04-28T12:58:59+00:00
2026-04-28T12:58:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে সপ্তাহজুড়ে অবিরাম ঝড়বৃষ্টি, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক-কিষানি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ২৬৫)
ফুলবাড়ীতে সপ্তাহজুড়ে অবিরাম ঝড়বৃষ্টি, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক-কিষানি
X

ফুলবাড়ীতে সপ্তাহজুড়ে অবিরাম ঝড়বৃষ্টি, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক-কিষানি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সপ্তাহজুড়ে বিরাজ করছে বৈশাখী ঝড়বৃষ্টি। দেখা মিলছেনা সূর্যের। প্রায় প্রতিদিনেই গভীর রাত থেকে ঝড় বাতাসহ বৃষ্টি বয়ে যাচ্ছে এখানে। আবার পরের দিন থেমে থেমে বৃষ্টি প্রবাহিত হওয়ায় এখানে বিপাকে পড়েছে কৃষক-কিষানিসহ দিনমজুর।

এখানকার নিম্নাঞ্চলের বোরোধান আধাপাকা হওয়ায় ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষক কিষানিরা বোরোধান কাটা শুরু করে। কৃষকরা ইতোমধ্যে ধান মাড়াই করা শুরু করলেও বৃষ্টির কারনে রোদ না থাকায় তারা পড়েন চরম বিপাকে।

স্থানীয় বড়ভিটা ধরলা নদীর মোহনা সংলগ্ন এলাকার এক কিষানি জানান, তাদের নিম্নাঞ্চলের বোরোধান কাটা মাড়াই করা হয়। খাদ্যের জোগানের জন্য তারা ১২ মণ ধান সিদ্ধ করে নেন। কিন্তু অবিরাম বৃষ্টির কারনে রোদ না থাকায় সেই ধান নিয়ে তারা চরম হতাশায় ভুগছেন।

ফুলবাড়ী সদরের কৃষক বাবু, শফিকুলসহ অনেকে জানান, বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলের ধান কেটে বাড়িতে আনছি। ক্ষেতের ধান ডুবে যাওয়ার আশঙ্কা ও ঝড়বৃষ্টিতে ধান গাছ পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হতে এই ভয়ে বাধ্য হয়ে আধাপাকা ধান কাটছি আমরা।

সপ্তাহজুড়ে বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় এখানে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারনে এখানে চলতি এসএসসি পরীক্ষার্থীসহ জনজীবনে নেমে দুর্ভোগ। এরমধ্যে বিদ্যুতের উপর নির্ভরশীল হাজার হাজার মানুষসহ অটোরিকশা চালকরা পড়ছেন নিদারুন কষ্টে।

অটোরিকশায় চার্জ দিতে না পারায় শতশত অটোরিকশা চালক তাদের দৈনিক দিনের উপার্জন করতে পাচ্ছেন না। দুর্ভোগে পড়া অটো রিকশা চালক রতন মিয়া জানান, ঝড়বৃষ্টির কারনে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভ্রাটে তার অটো রিকশা ৩ দিন ধরে ঠিকমতো চার্জ দিতে পাচ্ছেন না। ফলে তার দৈনিক উর্পাজনে ভাটা পড়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকতা সুবল জন্দ্র সরকার জানান, সপ্তাহজুড়ে বয়ে যাওয়া বৃষ্টিপূর্ণ এই আবহাওয়া ২৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা থাকলেও এখন ২৯ এপ্রিল পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করার পূর্বাভাস পাওয়া গেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy