প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম (ভিজিট : ২১৭)

X
ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ইউনিয়নের সিঙ্গুরিয়া গ্রামে কৃষি জমিতে ইট ভাটা নির্মাণ করার ফলে জমি ধান নষ্ট হওয়ায় মেসার্স সিয়াম ব্রিকস ও মেসার্স স্বর্ণা ব্রিকস নামের ২টির ভাটার মালিকেকে ২লক্ষ ৮০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭এপ্রিল) বিকাল ৫টায় জরিমানা এ অভিযান পরিচালনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- মেসার্স সিয়াম ব্রিকসের নিকটবর্তী কৃষি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকগণ চুল্লির ধোঁয়ায় এ ক্ষতি হয়েছে মর্মে জানান। এর প্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৭ ও ১৮(২) ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।
এছাড়া সিয়াম ব্রিকসের চুল্লি ফায়ার সার্ভিসের পানি দ্বারা নির্বাপিত করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য ইট ভাটা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। ইট ভাটার মালিক পক্ষ ক্ষতিপূরণ প্রদান করবেন মর্মে অঙ্গীকার করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।