রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে

2026-04-28T15:23:59+00:00
2026-04-28T15:23:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ৭৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৫০) পলাতক।

পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া আক্তার পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy