বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার

2026-04-28T18:06:14+00:00
2026-04-28T18:06:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ১০০)
বর্ণাঢ্য আয়োজনে  নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত
X

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। 

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা অংশ নেন।

আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ বলেন, ‘অর্থাভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।’

এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। তবে বাস্তবে সেই সমতা নিশ্চিত করতে হলে সবার জন্য আদালতের দ্বার উন্মুক্ত করা জরুরি।’

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন–নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো, মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy