হাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবে যুক্ত হলেন নতুন ৪ জন

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-তে সহকারী প্রক্টর পদে নতুন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক

2026-04-28T20:29:05+00:00
2026-04-28T20:29:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবে যুক্ত হলেন নতুন ৪ জন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ২৩৯)
সহকারী প্রক্টর হিসেবে যুক্ত হলেন নতুন ৪ জন
X

সহকারী প্রক্টর হিসেবে যুক্ত হলেন নতুন ৪ জন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-তে সহকারী প্রক্টর পদে নতুন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার প্রকাশিত ওই আদেশে নিয়োগপ্রাপ্তরা হলেন, কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. ফারুক হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ।

অফিস আদেশে বলা হয়েছে, নবনিযুক্ত সহকারী প্রক্টররা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ও প্রবর্তিতব্য সকল বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, হাবিপ্রবির প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করে থাকে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy