শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা

2026-04-28T21:46:53+00:00
2026-04-28T21:46:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ১৪৫)
জাতীয় আইন সহায়তা দিবস পালিত
X

জাতীয় আইন সহায়তা দিবস পালিত

"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে  জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। 

আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে শেরপুর  জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরেরর  প্রদান প্রদান সড়ক পদিক্ষণ শেষে  জেলা ও দায়রা জজ আদালত শেরপুরের এজলাস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ  মোহাম্মদ জহিরুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড কমিটি, শেরপুরের গৃহীত কার্যক্রম ও সফলতার প্রশংসা করেন এবং সরকারি খরচে আইনগত সহায়তা পেতে কমিটির কার্যক্রমকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এসময় জেলা ও দায়রা জজ আদালতে বিজ্ঞ বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),  অতিরিক্ত পুলিশ সুপার, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসককে সিনিয়র জেলা ও দায়রা জজ ফুলেল শুভেচ্ছা জানান এবং শেরপুরে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাতে পারস্পরিক আস্থার ভিত্তিতে শেরপুরের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy