প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম (ভিজিট : ৬৫)

X
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মিজান মিয়া নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে উপজেলার নাগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
উয়ার্শী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শফিকুর ইসলাম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিজান মিয়ার (৫০) বাড়ি রংপুর জেলায়। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরের বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার বিকেলে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন মিজান।এসময় সাড়ে ৪টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।