ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই

2026-04-29T14:52:27+00:00
2026-04-29T14:52:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ২৮০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ 

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৷ 

বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মাঝে দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত ১ ঘন্টা ভোটগ্রহণ বিরতি থাকবে ৷ বৃহস্পতিবারও একই সময় পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে ৷ 

ঢাকা আইনজীবী সমিতিতে ভোটার সংখ্যা ২০ হাজার ৭শত ২৭ জন ৷ এ নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন, সহ কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩ টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে ৷ 

প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, এবার বিএনপি এবং জামায়াত ও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ৷ এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে ৷ ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই নির্বাচনে ভোট দিতে পারবেন এবং গণনা স্বচ্ছতার সঙ্গেই হবে ৷ 

তিনি আরও বলেন,  গত বছরের ৫ আগস্টের পরে সব জায়গায় নির্বাচন হলেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি ৷ এ নির্বাচন আইনজীবীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷ 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত ঐক্য প্যানেলের সভাপতি পদে আনোয়ার জাহিদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল ৷ 

জামায়াত ও সমমনা সমর্থিত সভাপতি পদে এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল ৷ 

এছাড়াও সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস,  সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেব এবং বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন  ৷ 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy